‎সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

‎গতকাল রাতে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এনাম উদ্দিন তালুকদার বলেন, তিনি ও ৪নং উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি ঐক্যবদ্ধভাবে এবং এমপি সাহেবের সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভূমিকা রেখে আসছেন। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

‎তিনি বলেন, ভবিষ্যতে যদি তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পান, তাহলে দায়িত্বশীলতার সঙ্গে এলাকার মানুষের সেবা করতে চান। একই সঙ্গে দলীয় দায়িত্ব ও জনপ্রতিনিধির দায়িত্ব যথাযথভাবে পালন করে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এবং জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

‎এনাম উদ্দিন তালুকদার আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তার কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান। পাশাপাশি গতকালের বক্তব্যের একটি অংশ অনলাইনে ছড়িয়ে পড়ার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তিনি কখনোই মন থেকে চাননি। এ নিয়ে কেউ যেন তাকে ভুল না বোঝেন—এমন অনুরোধ জানিয়ে তিনি ভবিষ্যতেও জনগণের পাশে থেকে কাজ করার সুযোগ প্রত্যাশা করেন।

‎উঠান বৈঠকে তিনি স্থানীয় মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করাই তার মূল লক্ষ্য। তিনি ভবিষ্যতেও ৪নং উত্তর বড়দল ইউনিয়নের মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।