প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানিয়েছেন।

সভায় দেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগসহ মোট ১৬টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হবে। এর মধ্যে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালু এবং এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট বাস্তবায়নের প্রকল্প রয়েছে।

একনেক সভায় উপস্থাপনের পর প্রকল্পগুলোর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।