জামালপুরের বকশীগঞ্জে এক রাতে শতাধিক কলা গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিবেশি ওয়ারলেছ আলীর বিরুদ্ধে ।
এঘটনায় সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক।
ঘটনাটি পৌর এলাকার মালিরচর ধুমালীপাড়া গ্রামের সড়কের পাশের একটি ক্ষেতে।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌর এলাকার মালিরচর ধুমালীপাড়া গ্রামে সড়কের পাশে খালি জমিতে প্রায় ৫ শতাধিক কলা গাছ লাগান ধুমালী পাড়া গ্রামের কৃষক মোঃ মোন্নাফ আলী । দুইমাসের মধ্যে কলাগাছে ফলন ধরতো বলে জানান ওই কৃষক।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা কৃষক মোন্নাফ মিয়ার প্রায় শতাধিক কলা গাছ কেটে ফেলে। পরে ক্ষতিগ্রস্ত কৃষক মোন্নাফ আলী বিভিন্ন মাধ্যমে জানতে পারেন প্রতিবেশি ওয়ারলেছ আলী কলা গাছ গুলো কেটে ফেলেছেন।
এই বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক মুন্নাফ আলী বলেন, আমি গত ৪ বৎসর আগে একই গ্রামের সাজু মিয়ার কাছ থেকে ১৫ কাঠা জমি বন্ধক রেখে রাস্তার পাশে খালি জমিতে ৫ শতাধিক কলা গাছের বাগান করি সব গুলি গাছ হৃষ্টপুষ্ট হয়। কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কাহারা আমার শতাধিক গাছ কর্তন করে। পরের দিন আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি প্রতিবেশি ওয়ারলেছ আলী কলার গাছ গুলো কেটে ফেলেছে। এতে করে আমার অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আমি এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এবিষয়ে অভিযুক্ত সাথে যোগাযোগ করলেরও তার বক্তব্য পাওয়া যায়নি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এবিষয়ে লেখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।