জামালপুরের মাদারগঞ্জে অতিরিক্ত দামে বিক্রির দায়ে সার ডিলার কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অতিরিক্ত দামে টিএসপি সার বিক্রি করায় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকালে উপজেলার বাজিতের পাড়া এলাকার ডিলার মেসার্স এস এন ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিক মনতাজুর আলীকে ৮হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।

এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ইউএনও সুমন চৌধুরী জানান অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।