দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাও আগের দিনের তুলনায় বেড়েছে।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। ওই সময়ে নতুন করে ১ হাজার ১২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ধারাবাহিক প্রতিবেদনে দেশে হাম ও হামের উপসর্গের বিস্তার এবং এ রোগে প্রাণহানি অব্যাহত থাকার চিত্র উঠে এসেছে।