দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির ক্ষেত্রে এটি সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ জনে।

নতুন রোগী ভর্তি ও মৃত্যুর এই ঊর্ধ্বগতি দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতিরই ইঙ্গিত দিচ্ছে।