ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবে অন্তত ৭৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোট এ তথ্য জানিয়েছে।
জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি হামলাকে ‘বিপজ্জনক’ উল্লেখ করে হুতিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
জোটের দাবি, আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর আগে ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, জাজানে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনাতেও হামলা হয়েছে।
তবে আরামকোর স্থাপনায় হামলার খবর তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
