চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় অবস্থিত চিটাগং শপিং কমপ্লেক্সে শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল প্রায় ৯টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আগুনের বিস্তার রোধে কার্যক্রম শুরু করে তারা।
প্রাথমিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও মেলেনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।