ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তি উৎসব সফল ও স্মরণীয় করে তুলতে জেলার বিভিন্ন উপজেলার প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।

সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফসির, নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি মো. আছমত আলী ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন ও সহ-সভাপতি কাজী হান্নান খাদেম।

এ ছাড়া বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, কসবা প্রেস ক্লাবের সভাপতি মো. আবুল খায়ের স্বপন, সাবেক সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা ও সদস্য মো. রুবেল আহমেদ, বিজয়নগর প্রেস ক্লাবের মো. জিয়াদুল হক এবং সাংবাদিক এস.এম. জহিরুল আলম চৌধুরী (টিপু) প্রমুখ বক্তব্য দেন।

সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী এবং কার্যকরী সদস্য শাহজাহান সাজু।

মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের পাঁচ দশকের পথচলা, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও মর্যাদা সমুন্নত রাখা এবং ৫০ বছর পূর্তি উৎসবকে জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় করে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ আয়োজন সফল করতে জেলার সব উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব জেলার সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ৫০ বছর পূর্তি শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়; এটি সাংবাদিক সমাজের ঐক্য, ঐতিহ্য ও গৌরবেরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ আয়োজনের মাধ্যমে জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।