ময়মনসিংহের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ডেল্টা হেলথ্ কেয়ার ময়মনসিংহ লিমিটেডের শেয়ারহোল্ডারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে ডেল্টা হেলথ্ কেয়ারের বোর্ডরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ডেল্টা ফার্মা লিমিটেড ও ডেল্টা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির হোসেন।

ডেল্টা হেলথ্ কেয়ারের চেয়ারম্যান ডা. মো. আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী। সভা আয়োজনে সহযোগিতা করে ডেল্টা ফার্মা লিমিটেড।

আয়োজকরা জানান, ২০১৪ সালের ১ সেপ্টেম্বর ডেল্টা হাসপাতালের কার্যক্রম শুরু হয়। বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি বর্তমানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ২৩৫ জন শেয়ারহোল্ডার রয়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশই চিকিৎসক।

মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। শেয়ারহোল্ডারদের মতামত ও পরামর্শও সভায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

সভায় দেশের শিশু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. জিন্নাতুন নাহার এবং অধ্যাপক ডা. এএসএম রুহুল কুদ্দুস উপস্থিত ছিলেন।

এ ছাড়া ডা. পারভেজ শামস, ডা. এবিএম আজিজুল ইসলাম, মো. আমিনুল ইসলাম আনিস, ডা. গোলাম মোস্তফা, ডা. মৃণাল কান্তি রায়, ডা. অনুপমা ঘোষ, মিসেস আঞ্জুমান আরা, ডা. একেএম মুসা শাহীন, ডা. আহমেদ আলী আকন্দ, মিসেস মাহবুব আরা, ডা. মো. বেলায়েত হোসেন, ডা. মো. আব্দুল আজিজ, দিলশাদ জাহান, সুব্রত কুমার রায়সহ প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডেল্টা হেলথ্ কেয়ারের হিসাবরক্ষক জহিরুল ইসলাম।