শুক্রবার (১০ এপ্রিল) রাজশাহীতে ‘সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩’-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো.এরশাদ আলী (ঈশা) বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তবে পরবর্তীতে ফ্যাসিবাদী সরকার এসে দেশকে পিছিয়ে দেয়।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিগত সরকারকে বিদায় করা হয়েছে।
শুক্রবার বিকেলে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমি যেমন ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা, তেমনি আপনাদের সঙ্গে সাম্প্রতিক আন্দোলনেও জুলাই যুদ্ধ ছিলাম আমিও। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও আমি একই সময়ে আহত হয়েছিলাম।
অনুষ্ঠানে তিনি ‘সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩’ ব্যাচের সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আপনারা দলবদ্ধভাবে থাকবেন এবং বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াবেন।” তিনি এই আয়োজনকে মনোমুগ্ধকর উল্লেখ করে সকলকে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দোয়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এছাড়াও উপস্থিত ছিলেন ‘সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩’-এর কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক খন্দকার মো. আখতারুজ্জামান সুমন, সদস্য সচিব আবু সামা খান সাস্মুসহ অন্যান্য সদস্যবৃন্দ।