ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নাসিরনগর উপজেলা সমিতি ঢাকার আয়োজনে ও রোটারি ক্লাব অব শান্তিনগর ঢাকার সহযোগিতায় শনিবার বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম.এ.হান্নান।
নাসিরনগর উপজেলা সমিতি ঢাকার সভাপতি প্রফেসর মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণলাল ঘোষ, জেলা বিএনপির উপদেষ্টা ইব্রাহিম ভূইঁয়া রেনু, চাতলপাড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওমর আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, রোটারি ক্লাব অব শান্তিনগর ঢাকার ফাস্ট প্রেসিডেন্ট সাংবাদিক কামরুল হাসান বাবু।
স্বাগত বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাফিন।
সমিতির সহ সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুল হক লিটন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, সামিরুল ইসলাম চৌধুরী, প্রধান শিক্ষক শহীদুল হক, অধ্যক্ষ মাওলানা ইলিয়াস মিয়া, প্রধান শিক্ষক সাদ্দাম হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, অ্যাডভোকেট সাদেকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জামাল আহমেদ, সাবেক সদস্য সচিব এম নাসির রহমান, নাসিরনগর উপজেলা সমিতি ঢাকার সহ-সভাপতি খন্দকার কাওছার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাফায়াত মোর্শেদ শুভ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পারভেজ, আশফাক আহমেদ রবিন, উপজেলা শ্রমিকদলের সভাপতি ইমরান মিয়া, ঢাকাস্থ ছাত্র কল্যান সমিতির সদস্য সচিব আদনান সাফি ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব খাইরুল বাশার রনি।
প্রধান অতিথির বক্তব্যে এম.এ.হান্নান এমপি বলেন, গাছ আমাদের অমূল্য সম্পদ। গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে, তাই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি সুন্দর একটি পরিবেশ আমরা তৈরি করে দিতে পারি, তখনই দেশ ও জাতির প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে তা রক্ষা করতে পারবো।
এ সময় নাসিরনগর উপজেলা সমিতি ঢাকার নেতৃবৃন্দসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন ও উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে প্রধান অতিথি বৃক্ষরোপণ করেন।
