বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।

সভায় উপজেলা বিএনপির সহসভাপতি হাসিবুল হক সঞ্জু, মিজানুর রহমান তালুকদার ও আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন আকন্দ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন ও কর্মসূচি সফল করতে নেতা-কর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া আসন্ন রোপা আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো ধরনের ষড়যন্ত্র হলে তা প্রতিহত করতে নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

সভায় উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্যসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।