হালুয়াঘাট শহীদ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ড্রিম ফাইটার্স হালুয়াঘাটকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফুটবল ফাইটার্স।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ের খেলায় ফুটবল ফাইটার্স একটি গোল করে এগিয়ে যায়। শেষ পর্যন্ত ড্রিম ফাইটার্স হালুয়াঘাট গোল পরিশোধ করতে না পারায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফুটবল ফাইটার্স।
ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠে দর্শকদের ছিল ব্যাপক উপস্থিতি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করেন ফুটবলপ্রেমীরা। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
