‎নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবাসহ মাহফুজ আলম (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
‎
‎গ্রেপ্তারকৃত আসামি কোম্পানীগঞ্জ উপজেলার ২নং রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের বরকত উল্লাহ মাঝি বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে।
‎‎
‎​পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের  নির্দেশনায়, ডিবি পুলিশের ওসির তত্ত্বাবধানে এসআই  মোঃ ওসমান গনি সঙ্গীয় ফোর্সসহ গত ২৫ আগস্ট সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন।
‎
‎​প্রাপ্ত তথ্যানুযায়ী, সন্ধ্যা ৭টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন বামনী বাজার এলাকার সাহাদাত অটো নামক একটি দোকানে অভিযান চালিয়ে মাহফুজ আলমকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎‎​
‎​এ ঘটনায় আসামির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আহমেদ পেয়ার।
‎
‎