বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের নব নির্বাচিত প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসাইনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ.এম. শোয়াইব।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় হলের প্রভোস্ট কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসাইনকে শুভেচ্ছা জানানো হয়। এসময় সোহরাওয়ার্দী হলের বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যা নতুন প্রভোস্টের নিকট দায়িত্ব হস্তান্তর করেন এবং বিদায়ী প্রভোস্টকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
অই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকৃবির সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, হলের কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী ও এ.এম. শোয়াইবের অনুসারী নেতাকর্মীরা৷