নদী, পরিবেশ ও প্রকৃতি রক্ষার সামাজিক সংগঠন “নোঙর বাংলাদেশ”-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস ৭৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ অনুমোদন দেন।

৭৩ সদস্য বিশিষ্ট ঘোষিত কমিটিতে মোঃ মনির হোসেনকে সভাপতি এবং মোহাম্মদ নজরুল ইসলাম ভূইয়া (বিল্লালকে) সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মো. ছগির আহম্মেদ কাজল, সহ-সভাপতি মোশারফ হোসেন, শাহাদৎ হোসেন, শামীমা বাছির স্মৃতি, উম্মে সালমা হেপি ও অ্যাডভোকেট জেসমিন আক্তার।

যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল চৌধুরী, শাহ মাহমুদা আক্তার সুখি, এম এ মোমেন ও ফরহাদ সরকার। সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাছান খান মাসুদ, সামসুর রহমান মুনাউর (সজিব), মুফতি মাও. এনামুল হাসান ও জেসমিন আক্তার।

তথ্য-প্রযুক্তি সম্পাদক আবু সোহেল সরকার, সহ-তথ্য-প্রযুক্তি সম্পাদক খায়রুল কবির, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল হাসান রিয়াদ, সহ-আইন বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ ও তহবিল বিষয়ক সম্পাদক আশিক মান্নান হিমেল, দপ্তর সম্পাদক আবুল হাসনাত অপু, সমাজকল্যাণ ও ত্রাণ সম্পাদক সোহেল খান, শিক্ষা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জিয়া আমিন, প্রচার ও প্র্রকাশনা সম্পাদক আল মামুন, সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. শারমিন সুলতানা টুনটুন, সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কোহিনুর আক্তার ও কবি নাছিমা আক্তার এবং আপ্যায়ন সম্পাদক আবু নাছের রতন, সহ-আপ্যায়ন সম্পাদক করা হয়েছে মাজহারুল আহম্মেদ চৌধুরী।

কমিটিতে বিভিন্ন শ্রেণি-পেশার ৩৯ জনকে নির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে।

১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন ডা. মো. আক্তার হোসেন, কবি দেওয়ান মারুফ, আল আমিন শাহিন, ইব্রাহিম খান সাদাত, মো. সেলিম, আজিজুর রহমান, খায়রুল হাসান, মফিজুর রহমান লিমন, আব্দুল মালেক, সৈয়দ তৈয়মুর ও মনির হোসেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে সদস্য, পরিবেশকর্মী, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।