ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ উলামা-ত্বলাবা ঐক্য পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীন হাফেজ, আলেমদের মাঝে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার সন্ধ্যায় গোকর্ণ নতুন বাজার চত্বরে উলামা ত্বলাবা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবদুল আওয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি খালেদ সাইফুল্লাহ্ সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন, উলামা ত্বলাবা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা হাফেজ আবু সাঈদ, হাফেজ সিদ্দিকুর রহমান, গোকর্ণ ইউনিয়ন বিএনপির সভাপতি কে.এম খালেদ, গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা নাছির উদ্দিন জাফরী, মাওলানা রায়হান আহমদ শরীফী, ইউপি সদস্য আবদুল আলীম, ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুক, গোকর্ণ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান খান, উপজেলা জাসাসের আহবায়ক সৈয়দ আবেদুল্লাহ নিউটন, উপদেষ্টা মাওলানা হাবিবুল্লাহ, উপদেষ্টা হাফেজ আমিনুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা গাজী মাসদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে গোকর্ণ গ্রামের ১৬ জন নবীন হাফেজসহ আলেম এবং উলামা ত্বলাবা ঐক্য পরিষদের ৪২ জন নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আলেম- উলেমাসহ গোকর্ণ উলামা ত্বলাবা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।