‎হেফাজতের ব্যানারে সম্প্রতি আয়োজিত সমাবেশ থেকে তাদের বিরুদ্ধে মিথ্যাচার, গুজব এবং প্রাণ নাশের হুমকির প্রতিবাদে ​নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাশিরহাট এলাকায় হিজবুত তাওহীদের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

‎সোমবার (১৭ আগস্ট) সকালে শহীদি জামে মসজিদ কনফারেন্স হলে আয়োজিত সভায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
‎​
‎তিনি অভিযোগ করেন, সম্প্রতি নোয়াখালী জেলা স্কুল মাঠে আয়োজিত হেফাজতে ইসলামের একটি ধর্মীয় সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক ও হুমকি প্রসূত বক্তব্য দেওয়ার হয়। বক্তারা সারা দেশে হেযবুত তওহীদের কবর রচনা করা হবে, সরকার নিষিদ্ধ না করলে সারাদেশ অচল করে দেওয়া হবে এবং আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে এমন বক্তব্য রেখেছেন বলে জানান তিনি।

‎​কওমি মাদ্রাসা কেন্দ্রিক এই গোষ্ঠীটি মিথ্যা হ্যান্ডবিল তৈরি করে হাটে বাজারে, মসজিদে মাদ্রাসায় বিতরণ করছে বলে অভিযোগ করেন ইমাম সেলিম। এছাড়া সভা সমাবেশ, মসজিদের মিম্বর এবং জুমার খুতবার বয়ানেও তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে সাধারণ মুসল্লিদের ক্ষিপ্ত করার অপচেষ্টা চলছে। এই ধরনের লাগাতার অপপ্রচারের ফলে সংগঠনের নেতাকর্মীদের জান মাল, বাড়িঘর, কার্যালয় এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ওপর যেকোনো সময় হামলা হতে পারে বলে তীব্র আশঙ্কা প্রকাশ করা হয়।

‎​সংবাদ সম্মেলন থেকে হেযবুত তওহীদের মতাদর্শ প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বাধীনতা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। পাশাপাশি, যারা প্রাণ নাশের হুমকি ও অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণ এবং নেতাকর্মীদের জানমাল ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনের শীর্ষ নেতা।

‎​মতবিনিময় সভায় নোয়াখালী জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিকবৃন্দসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।