নোয়াখালী জেলার সুধারাম মডেল থানার কাদিরহানিফ ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি (ওয়ান শ্যুটার গান) সহ দুই অস্ত্রধারীকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (১৫ আগস্ট) জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ ডিবি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ নূরুল আলম সঙ্গীয় ফোর্সসহ ১৫ আগষ্ট গভীর রাত ১:৪০ মিঃ সুধারাম থানাধীন ৪ নং কাদিরহানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী সাকিনের দারুস সুন্নাহ এবতেদায়ী মাদ্রাসার ৩ তলা ভবনের নীচ তলায় সিঁড়ির পশ্চিম পাশের কক্ষের ভেতর অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় অবৈধ অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন,পশ্চিম মাইজদী, শান্তিনগর এলাকার মৃত আব্দুল হকের পুত্র পারভেজ হোসেন (৩১) ও আবুল কালামের পুত্র মোঃ ফয়সাল (২৩)।
তাদের হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি পুরাতন ১ নলা বন্দুক এলজি (ওয়ান শ্যুটার গান নামে পরিচিত) উদ্ধার করা হয়।
নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানজন,
উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে দেশীয়এলজি সহ দুই অস্ত্রধারী গ্রেফতার