বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মোবাইল ফোন ডিসপ্লে ও বিজয়নগরে শাড়ি জব্দ হয়েছে। ভারত থেকে অবৈধভাবে আসা এসব পণ্যের মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। জব্দ করা পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।।

বিজিবি- ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, বুধবার রাত ৩টার দিকে আখাউড়ার শ্যামনগর বিওপির টহল দল উপজেলার আনোয়ারপুর এলাকায় অভিযান চালায়। এ সময় তিন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে থাকে।

এ অবস্থায় বিজিবি ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তাগুলো তল্লাশি করে ভিতরে অভিনব কায়দায় রাখা ৮০৮ পিস মোবাইল।ফোন ডিসপ্লে জব্দ করা হয়। এসব ডিসপ্লের মূল্য প্রায় ৫৭ লাখ টাকা। ওইদিন রাত ১০টার দিকে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর বিওপির টহলদল কামালমোড়া এলাকায় অভিযান চালায়। এ সময় প্রায় নয় লাখ টাকা মূল্যের ১২৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।