পূবালী ব্যাংক পিএলসি গফরগাঁও উপশাখার উদ্যোগে তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা,জলবায়ুর প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে সরকারের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়। পূবালী ব্যাংক পিএলসি গফরগাঁও উপশাখা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পরিবেশ রক্ষায় এ কর্মসূচি গ্রহণ করেছে।

মঙ্গলবার (১১আগস্ট) গফরগাঁও উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন ধরনের ফলদ,বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি গফরগাঁও উপশাখার ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান, তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুন্নাহার বেগম,শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।

গফরগাঁও উপশাখার ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান বলেন, জলবায়ু ও পরিবেশ রক্ষায় পূবালী ব্যাংক প্রতি বছর সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কর্মসূচি অব্যাহত রাখবে।