‘‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, প্রকৃতি বাঁচাও’’ শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন নোঙর বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে গত সোমবার রাতে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক মোঃ মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষক মোঃ মনির হোসেন, স্বাস্থ্যকর্মী মোঃ মনিরুল ইসলাম, শিক্ষক মোঃ আজিজুর রহমান, সাংবাদিক মোজাম্মেল চৌধুরী, ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন, সাংবাদিক মফিজুর রহমান লিমন, শাহাদাৎ হোসেন, মোঃ আবুল হাসনাত অপু, আবু নাছের রতন, আশেক মান্নান হিমেল, মাজহারুল আহমদ চৌধুরী মনজু, আবু সোহেল সরকার, আবদুল্লাহ আল নাঈম, খাইরুল কবির, প্রকৌশলী খলিলুর রহমান, অ্যাডভোকেট আনিছুর রহমান, ব্যবসায়ী শাহীন আহমেদ, নিশাদুল ইসলাম, সমাজকর্মী কোহিনুর আক্তার, শাহ মাহমুদা আক্তার সখি, শামীমা বাছির স্মৃতি, উম্মে সালমা হ্যাপি, জেসমিন আক্তার, ফেরদৌসি আক্তার, ব্যবসায়ী মোঃ আলম রানা, শামছুর রহমান সজীব, মোঃ সবুজ মিয়া প্রমুখ।
সভায় শিক্ষক মোঃ মনির হোসেনকে সভাপতি, সাংবাদিক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া বিল্লালকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি এবং ১৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, মোজাম্মেল চৌধুরীকে সহ-সাধারণ সম্পাদক, ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক আশেক মান্নান হিমেল কোষাধ্যক্ষ ও সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু দপ্তর সম্পাদক।
আলোচনা সভায় নোঙর বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সুমন শামস মোবাইল বার্তায় বলেন, নদী মাতৃক বাংলাদেশের প্রাণ। আর সেই প্রাণের স্পন্দন ব্রাহ্মণবাড়িয়া।
তিতাস, মেঘনা ও খাল-বিলের জাল দিয়ে বোনা এই জেলার প্রতিটি ইট, প্রতিটি ফসলের সাথে জড়িয়ে আছে নদীর নাম। ঠিক এই সময়ে ‘‘নোঙর’’ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবযাত্রা শুধু একটি কমিটি গঠন নয়, এটি একটি প্রতিজ্ঞা। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সকল নদ-নদী, খাল-বিল এবং প্রাণ- প্রকৃতি সুরক্ষায় নবগঠিত জেলা কমিটি একটি উদাহরণ সৃষ্টি করবে।
