নাটোরের বড়াইগ্রামে নাইট্রোজেনবাহী ট্যাংক লড়ি লিকেজ হয়ে প্রায় ৭০ লাখ টাকার আমদানি করা গ্যাস নির্গত হয়ে গেছে।লড়ি চালকের বরাত দিয়ে প্রত্যক্ষদশীরা জানায়,ভারত থেকে আমদানি করা নাইট্রোজেন গ্যাস বেনাপোল বন্দর থেকে ট্যাংক লড়িতে লোড করে ঢাকায় নিয়ে যাওয়া হইচ্ছলো।পথে আজ সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাইওয়ে হোটেলের সামনে লড়ি রেখে চালক খাবার খাচ্ছিলেন।

এসময় বিকট শব্দে লড়ির রোডিং পয়েন্ট খুলে গ্যাস বের হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে পূরো এলাকা সাদা ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়।বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই চালক লড়ি নিয়ে চলে যায়।লড়িতে নাইট্রোজেন গ্যাস ছিলো বলে শুনেছেন তিনি।