ব্রাহ্মণবাড়িয়ায় এবার এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে অন্বেষা বিদ্যাপীঠ (স্কুল এন্ড‹ুল এন্ড কলেজ) এবং জিপিএ-৫- এ এগিয়ে রয়েছে জেলার সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
অন্বেষা বিদ্যাপীঠের পাসের হার শতভাগ ও সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৯৪জন। যা জেলায় কোনো বিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫।
সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফলাফল প্রকাশ করছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর ব্রাহ্মণবাড়িয়ার এসএসসি, দাখিল ও ভোকেশনাল থেকে মোট ২৫ হাজার ৫৩৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ১৭ হাজার ৭২২ জন। অকৃতকার্য হয়েছে ৭ হাজার ৮১২ জন। পাসের হার ৭১ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৯৯।
এবছর জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ১৯ হাজার ৭৫৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ১২০জন। পাসের হার ৭১ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪০২জন।
দাখিল (মাদরাসা) থেকে অংশ নেয়া ৪ হাজার ৩৮৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৭৩৪ শিক্ষার্থী। পাসের হার ৬২ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৭জন।
আর ভোকেশনাল (কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) থেকে এসএসসিতে অংশ নেওয়া ১ হাজার ৩৮৯পরীক্ষার্থী মধ্যে পাস করেছে ৮৬৮জন। পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩০ জন।
এ বছর জেলার শহরের অন্বেষা বিদ্যাপীঠ (স্কুল এন্ড কলেজ) থেকে এসএসসি পরীক্ষায় ১৩ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ জন।
শহরের সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৩৩০ জন অংশ নিয়ে পাস করে ৩১৫জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন। পাসের হার ৯৫ দশমিক ৪৩ শতাংশ।
উইজডম স্কুল‹ুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ৮৮জন অংশ নিয়ে পাস করে ৮৭জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। পাসের হার ৯৮দশমিক ৮৬ শতাংশ।
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২৮১ জন অংশ নিয়ে পাস করে ২৭৫জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন। পাসের হার ৯৭ দশমিক ৮৬ শতাংশ।
গৌতমপাড়া ঘাটুরা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৪১ জন অংশ নিয়ে পাস করে ৪০জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৯৭ দশমিক ৫৬শতাংশ।
ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২০৩ জন অংশ নিয়ে পাস করে ১৯৭জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন। পাসের হার ৯৭ দশমিক ০৪ শতাংশ।
অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৬৪ জন অংশ নিয়ে পাস করে ৬২জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। পাসের হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ।
গভঃ মডেল গার্লস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ১৫৯ জন অংশ নিয়ে পাস করে ১৫২জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। পাসের হার ৯৫ দশমিক ৬ শতাংশ।
আসিফ টিউটোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২২ জন অংশ নিয়ে পাস করে ২১জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৮ জন। পাসের হার ৯৫ দশমিক ৪৫ শতাংশ।
আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ৮৬ জন অংশ নিয়ে পাস করে ৮২জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১১ জন। পাসের হার ৯৫ দশমিক ৩৫ শতাংশ।
অন্বেষা বিদ্যাপীঠের পাসের হার শতভাগ
ব্রাহ্মণবাড়িয়ায় এবার এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫, এ এগিয়ে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়