রেলওয়ের প্রকৌশলী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেইটদের প্রশাসনিক জটিলতা নিরসন করে স্থায়ী পদে দ্রুত পদায়নের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল।
শনিবার দুপুরে জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও ময়মনসিংহ শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এজিএস ইমরুল কায়েস পলাশ, ভারপ্রাপ্ত মেইট মো. জহুরুল ইসলাম, মাহবুব কাউসার, রমিজ উদ্দিনসহ অন্যরা।
এ সময় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জামালপুর ও ময়মনসিংহে রেলওয়ের মেইট পদে কর্মরত রয়েছেন, কিন্তু দীর্ঘসময় পেরিয়ে গেলেও তাদের স্থায়ী পদে পদায়ন করে এসব পদে নতুন করে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। কর্মরত ভারপ্রাপ্ত মেইটদের দ্রুত সময়ের মধ্যে স্থায়ী পদায়নের দাবি জানান তারা।