নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর আলম (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ১১ কেজি গাঁজা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়।
শুক্রবার (৭ আগষ্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।
এর আগে বৃহস্পতিবার ৬ আগস্ট রাত পোনে ৯টার সময় চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিয়ার পোল এলাকার হানুর চা দোকানের সামনে চৌমুহনী-ফেনী পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. জাহাঙ্গীর আলম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ডিমাতলী গ্রামের চিওরা (সিরাজ মেম্বারের বাড়ি) এলাকার মো. আবুল কাশেম ও ফিরোজা বেগম দম্পতির ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, নোয়াখালী জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর তত্ত্বাবধানে এসআই অনুপ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সিএনজি তল্লাশি করে ১১ কেজি গাঁজা উদ্ধারসহ আসামitকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নোয়াখালীতে ডিবি’র অভিযান সিএনজিতে মিলল ১১ কেজি গাঁজা, গ্রেফতার ১