ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “বীর সাজবেন, ভালো কথা। খোঁচাখুঁচি করবেন না। খোঁচাখুঁচি করলে আমি ছোট মাছ খাই না, বড় মাছ আমার খুব ভালো লাগে। হাত দিলে আপনারা যাদের আব্বা ডাকেন, তাদের ইজ্জত থাকবে না।”
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার রুমিন ফারহানা এমপি আরো বলেন, “আজ যারা বিপ্লবী সাজে, তারা গত ১৫ বছর কোথায় ছিলো সবাই জানে। রাতের অন্ধকারে কার দলের সাথে কার ব্যবসা হয়েছে, কে আওয়ামী লীগের নেতাদের সাথে হাত মিলিয়ে রাজনীতি করেছে সবই জনগণ জানে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম সফিকুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি শাহজাহান ভূঁইয়া, আশুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার।
আহত জুলাই যোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন জয়ন্তী বিশ্বাস, আরাফাত ও ইরফান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আহত “খ” ও “গ” শ্রেণির জুলাই যোদ্ধাদের মধ্যে ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করেন।
ব্যারিষ্টার রুমিন ফারহানা এমপি
খোঁচাখুঁচি করবেন না, হাত দিলে যাদের আব্বা ডাকেন তাদের ইজ্জত থাকবে না