লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে শহরের উত্তর তেমুহনী জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: আবু তারেক,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা,জেলা জামায়াতের সেক্রেটারী এ আর হাফিজ উল্যা, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, সায়েদুর রহমান রাফি, সাইফুল ইসলাম মুরাদসহ জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। আলোচনা সভায় ছাত্র প্রতিনিধিরা গণভোট বাস্তবায়ন, ছাত্র প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবী তোলেন।

এর আগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর ও চন্দ্রগঞ্জ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে আন্দোলনে নিহতদের স্বরণে বিশেষ দোয়া মুনাজাতের আয়োজন করা হয়।