জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যাকারী ও সকল অপরাধীদের বিচার বাংলাদেশে নিশ্চিত করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের যে ক্ষতি হয়েছে তা হয়তো আমরা পূরণ করতে পারব না,তবে শহীদদের পরিবার ও আহতদের পাশে আমরা সবসময় থাকবো। বুধবার (৫ আগস্ট) নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ও আহতদের কথা শ্রদ্ধাভরে বাংলাদেশের মানুষ স্মরণ করবে। তাদের এই আত্মত্যাগের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা। নান্দাইল উপজেলার ৬ টি শহীদ পরিবারেরকে আধা-পাকা ঘর নির্মাণ ও নলকূপ স্থাপন করা হবে। ভবিষ্যতেও এ নান্দাইল উপজেলার জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে আমি এবং আমার সরকার থাকবে। বক্তৃতা শেষে শহীদ পরিবার ও আহতদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো. সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শহীদ উল্লাহ্ সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন,সদস্য সচিব এনামুল কাদির, জুলাই যোদ্ধা রানা আহমেদ, শেখ সাদী, সংসদ সদস্যের ঢাকার সমন্বয়ক সাইফুল ইসলাম শাহীন, যুবদল নেতা আতিকুজ্জামান ভূঁইয়া নওফেল, পিয়াস হোসেন সহ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান পূর্বে মন্ত্রী জুলাই শহীদদের স্মরণে নান্দাইল উপজেলা শহীদ মিনার চত্বরে বৃক্ষরোপণ করেন। জুলাই কর্নার উদ্বোধন, ছবিতে জুলাই-ফটো এক্সিবিশন উদ্বোধন এবং জুলাই গণঅভ্যুত্থান ও প্রতিরোধ গ্রাফিতি অংকন, জুলাই স্মৃতি ক্যানভাস -গণস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীবৃন্দ।