ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে জুলাই দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন,জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধোবাউড়া-হালুয়াঘাট আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) নুসরাত জাহান অনন্যা,অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জিএম আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক,যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজল,জামায়াতের আমির আ: হালিম,এনসিপি সমন্বয়কারী আতিকুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দিন,জুলাই যোদ্ধা আবু রায়হান,আবু নাইম,ইয়াসিন আরাফাত তুষার। এসময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভা শেষে জুলাই যোদ্ধাদের উপহার প্রদান ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।