ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে আয়োজিত এ সভায় খাদ্যবান্ধব কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, ডিলারদের বিভিন্ন সমস্যা এবং সেবার মান উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় হালুয়াঘাট উপজেলা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সরকারের সঞ্চালনায় সভাপতি মোহাম্মদ হুমায়ুন রেজা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সহ-সভাপতি আব্দুস ছালাম চৌধুরী,সিনিয়র সহ -সাধারণ সম্পাদক শেখ খালেদুজ্জামান আউলিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বী তালুকদার,সাংগঠনিক সম্পাদক মোঃ ইমতিয়াজ হাবিব,কোষাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন মন্ডল,দপ্তর সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন,কার্যকরী সদস্য মোঃ আব্দুল বারেক,মোঃ আবুল কালাম আজাদ খান,মোঃ আকিকুল ইসলাম,হাফিজুর রহমান আপেল।এছাড়াও হালুয়াঘাট উপজেলা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির মূল উদ্দেশ্য হলো স্বল্প আয়ের মানুষের কাছে ন্যায্যমূল্যে খাদ্যশস্য পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে উপকারভোগীদের প্রতি মানবিক আচরণ এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী খাদ্যশস্য বিতরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ডিলাররা মাঠপর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। বক্তারা পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচিকে আরও গতিশীল করার আহ্বান জানান। সভার শেষে সংগঠনের সার্বিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।