অন্তর্বর্তীকালীন সরকারের সময় জুলাই যোদ্ধাদের তালিকায় যাদের নাম বাদ পড়েছে, তাদের পুনরায় তালিকাবদ্ধ করা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অবদান রাখা ও আত্মত্যাগকারী ২৬ জন আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।