‎​নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান পরিচালনা করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ দেলোয়ার হোসেন শাওন (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

‎​পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ওসির  তত্ত্বাবধানে এসআই  হেলাল উদ্দিনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম এই অভিযান পরিচালনা করে।

‎সোমবার ( ৪ আগস্ট)  রাত সাড়ে ১২টায়  গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম থানাধীন মাইজদী বাজার কলেজ রোড এলাকার বিসমিল্লাহ টেলিকম নামক দোকানের সামনের রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী শাওনকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎​গ্রেফতারকৃত আসামি শাওন নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজী কলোনীর মৃত হেলাল উদ্দিন ও পাখি বেগম দম্পতির ছেলে। তার স্থায়ী ঠিকানা পশ্চিম রাজারামপুর (বাহার মেকারের বাড়ি)।


‎নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আপনার আশপাশে কোনো মাদক কারবারি, সন্ত্রাসী বা অপরাধী চক্রের সন্ধান পেলে কিংবা সন্দেহজনক কিছু লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশকে অবহিত করুন। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আসুন, সবাই মিলে একসাথে কাজ করে আমাদের প্রিয় নোয়াখালীকে একটি মাদকমুক্ত ও শান্তিময় জেলা হিসেবে গড়ে তুলতে সহায়তা করি ।