ফেনী সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ৫০ লাখ ৪০হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, মোবাইল ডিসপ্লে ও গরু জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন, ৪ বিজিবির সদস্যরা।
২ আগস্ট রোববার বিকাল গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর বিজিবি সদ্যসরা জেলার ফুলগাজী, পরশুরাম ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এ পণ্যগুলো উদ্ধার করেন।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লে,. কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় রাখা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।