ব্রাহ্মণবাড়িয়ায় শাস্ত্রীয় সঙ্গীতের মহাসাধক সুরস¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়িতে প্রতিষ্ঠিত “সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন”- এর জমি রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
গত শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সরোদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ও সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সভাপতি মোঃ আবুসাঈদের সভাপতিত্বে ও সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি আরো বলেন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পত্তিকে প্রতœতত্ত¡ বিভাগের আওতায় এনে ন্যাশনাল হেরিটেজ হিসেবে ঘোষণার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে ডিও দিয়েছি। সংস্কৃতি মন্ত্রীকে এটি ন্যাশনাল হেরিটেজ হিসেবে ঘোষণার কথা লিখেছি। এর প্রেক্ষিতে গত সপ্তাহে প্রত্মতত্ত¡ বিভাগের লোকজন এসে জায়গাটি পরিদর্শন করে গেছেন।
তিনি বলেন, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রতিষ্ঠিত সম্পত্তি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ। এই সম্পত্তি ভ‚মি দস্যুদের হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন নয়, একটি ভূমিদস্যু গ্রæপ জেলার পূর্বাঞ্চলে তিতাস নদীর জলাধার দখল করার পায়ঁতারা করছে। আশুগঞ্জের সোনারামপুরে বালুর চর দখল করে একের পর এক চর ভেঙ্গে নিচ্ছে। এসবের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই আমরা সফল হব।
তিনি আরো বলেন, প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে সুর সম্রাট আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত এই সম্পত্তি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে।
মতবিনিময়সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ওবায়দুল হক, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি মফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সুরক্ষা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।
মতবিনিময় সভায় সাংবাদিক, জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ জেলার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ জুলাই জেলা ও দায়রা জজ এবং ভ‚মি জরিপ আপিল ট্রাইব্যুনালের বিচারক আলমগীর মুহাম্মদ ফারুকী মামলাটি পুনর্বিচারের জন্য নিম্ন আদালতে পাঠানোর নির্দেশ দেন। এদিন শুনানীতে প্রায় ৩০০ আইনজীবী শুনানিতে অংশ নেন। এর আগে ২০২০ সালের ১০ মার্চ ওস্তাদ আলাউদ্দিন খাঁর বড় মেয়ে সরিজা বেগমের নাতি দাবি করে মিজানুর রহমান, মুজিবুর রহমান, হাবিবুর রহমান ও সেলিম মিয়া একটি দানপত্রের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ভ‚মি জরিপ ট্রাইব্যুনালে বিএস খতিয়ান সংশোধনের মামলা করেন। মামলায় সঙ্গীতাঙ্গনের প্রায় ৪৯ দশমিক ৫০ শতক জমির মধ্যে ৮ শতক জমির দাবি করা হয় এবং পরিচালনা কমিটির সভাপতি হিসেবে জেলা প্রশাসককে বিবাদী করা হয়। পরে গত ২৫ মে ভ‚মি জরিপ ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা জজ কাজী কামরুল ইসলাম বিএস খতিয়ান সংশোধনের নির্দেশ দিয়ে রায় দেন। বিষয়টি প্রকাশ্যে এলে জেলা জুড়ে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সঙ্গীতাঙ্গনের জমি রক্ষার দাবিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আন্দোলনে নামে।
