জুলাই সনদের জনগনের রায় বাস্তবায়ন ও ফ্যাসিস্ট আমলে সকল হত্যার বিচারের দাবি এবং রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রতিশ্রæতি দেয়া হয়েছিল, তা বাস্তবায়নে আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা মোবারক হোসেন।

তিনি শনিবার জামায়াতে ইসলামীর গনমিছিল শেষে শহরের লোকনাথ উদ্যানে (টেংকেরপাড়) সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক জুনায়েদ হাসান এবং জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মাওলানা মোবারক হোসেন বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল বৈষম্য, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন। ছাত্রসমাজের নেতৃত্বে শুরু হওয়া এ আন্দোলনে দেশের সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

তিনি আরো বলেন, আজকের এইদিনে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল। তার ফলাফল হয়েছে মাত্র ৫ দিনের মাথায় দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা ও তার দলের লোকসহ পালাতে হয়েছে।

সমাবেশে বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহতদের সুচিকিৎসা, গণহত্যা, গুম ও রাজনৈতিক হত্যাকান্ডের দ্রæত বিচার, রাষ্ট্র সংস্কার এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানান।

এর আগে শনিবার বেলা ১১ টায় জেলা শহরের বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে মিছিল সহ জেলা পরিষদ চত্বরে সমবেত হন। পরে একটি গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।