ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুু’দল গ্রামবাসীর সংঘর্ষে হামদু মিয়া-(৫৩) নামের একজন নিহত ও কমপক্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলার হরষপুর ইউনিয়নের বাঁশদিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হামদু মিয়া বাঁশদিয়া গ্রামের বাসিন্দা। আহতরা বিভিন্নস্থানে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, লুডু খেলাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে হামদু মিয়ার ছেলে নিরব-(১১) ও একই পাড়ার আবুল ইসলামের ছেলে ইয়াসিন-(১২) এর মধ্যে দুজনের মারামারি হয়। এ সময় নিরবের লাঠির আঘাতে ইয়াসিন মিয়ার মাথা ফেটে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ৯টার দিকে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলায় চালায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

এ ব্যাপারে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব সরকার জানান, সংঘর্ষে নিহত হামদু মিয়ার লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করি।