ঈমান বিধ্বংসী ও জঙ্গি সংগঠন ‘হেযবুত তওহীদ’ নিষিদ্ধের দাবিতে নোয়াখালী জেলা শহর মাইজদীতে এক বিশাল ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে জমঈয়াতুল মাদারি সিল কওমিয়্যাহ ও ইসলাম বিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটি’র যৌথ উদ্যোগে এ সমাবেশ হয়।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নোয়াখালী জেলা স্কুল ময়দানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালীসহ বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ তৌহিদী জনতা অংশ নেন।
জমঈয়াতুল মাদারি সিল কওমিয়্যাহ, নোয়াখালী-লক্ষ্মীপুরের সভাপতি হযরত মাওলানা ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান ও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও মশায়েখগণের মধ্যে আল্লামা খলীল আহমাদ কোরাইশী, মুহতামিম, হাটহাজারী মাদ্রাসা। আল্লামা শেখ আহমাদ, শাইখুল হাদীস, হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম। আল্লামা সালাউদ্দীন নানপুরী, মুহতামিম, নানপুর মাদ্রাসা, চট্টগ্রাম।মুফতী জসিম উদ্দীন রহমানী, ইসলামী আলোচক, ঢাকা। মুফতী আরশাদ রহমানী, মুহতামিম, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা। মুফতী মাহফুজুল হক, মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। মাওলানা মুহিউদ্দীন রব্বানী, নায়েবে আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশ। মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, সেক্রেটারী, রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ। মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় নায়েবে আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশ। মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, আমীর, খতমে নবুওয়াত আন্দোলন, ঢাকা, বাংলাদেশ।
এছাড়াও সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম এবং জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সমসাময়িক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, ঈমান আকিদা পরিপন্থী ও দেশবিরোধী কোনো অপশক্তিকে এদেশের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। অবিলম্বে হেইবুত তওহীদ এর কার্যক্রম নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। পরিশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে মহাসমাবেশ সমাপ্ত হয়।
নোয়াখালীতে হেফাজতে ইসলামের উদ্যোগে হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে বিশাল ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত