ফেনীর সোনাগাজীর নবাবপুর বাজারে কেবল নেটওয়ার্ক (ডিস) ব্যবসায়ী এ আর ডিসকোভারীর স্বত্বাধিকারী ওমর ছাদেক রুমনকে প্রতিহিংসার পরায়ন হয়ে হত্যার উদ্দেশ্যে
লোহার রড় দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে আরেক ডিস ব্যবসায়ী ফখরুদ্দিন ফারুক ও তার দলবল।
৩১ জুলাই শুক্রবার সন্ধ্যায় রুমন নবাবপুর বাজারে তার প্রতিষ্ঠান থেকে মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার সময় ফারুক,রুবেল সহ আরো ৩/৪ জনের একটি সংঘবদ্ধ রুমনকে অতর্কিত হামলা করে। এসময় তাদের হাতে থাকার লোহার রড় দিয়ে পিটিয়ে তাকে মারাত্মক ভাবে আহত করে।
আহত রুমনের শোর-চিৎকার শুনে স্থানীয় দোকানদাররা এগিয়ে এলে ফারুক গংরা সন্ত্রাসী কায়দায় রুমনকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।পরে রুমনের আত্নীয় ও স্থানীয়রা প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ফেনী আধুনিক ২৫০ শর্যা সদর হাসপাতালে নিয়ে যায়।
আহত রুমন জানায়, ফারুক সবসময় তার কাছে চাঁদা দাবি করে । ফারুক একসময় ফেনীর সাবেক গডফাদার জয়নাল হাজারীর স্টিয়ারিং কমিটির সদস্য ছিল ৫ আগস্টের পর ফারুক নিজেকে বিএনপির কর্মী দাবি করে গত বছর আমার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিল সে সময় সে হুমকি দিয়ে বলেছিল যদি টাকা না দেই সে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেবে। বর্তমানে ফারুক শুধু আমাকে মেরে ক্ষান্ত হয়নি সে আমার অনেক লাইন জোর করে নিয়ে গেছে।
এছাড়াও আমার অনেক তার কেটে প্রায় ২ লাখ টাকা সমপরিমান ক্ষতি সাধন করেছে।
এঘটনায় ভুক্তভোগী রুমন সোনাগাজী মডেল থানা একটি অভিযোগ দায়ের করেছে বলে জানান।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম জানান,লিখিত অভিযোগ পেয়েছি আমরা তদন্ত করে দেখে ব্যবস্থা নিবো।