‎‎নোয়াখালী জেলার সুধারাম মডেল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মো. আতিকুল্যা আতিক (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

‎​পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং ডিবি নোয়াখালীর ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই নূরুল আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

‎​বৃহস্পতিবার ( ৩০ জুলাই) সন্ধা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানাধীন পৌর ৮নং ওয়ার্ডের সোনাপুর লিংক রোডের ইসলামীয়া মাদ্রাসার মোড় সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী মো. আতিকুল্যা আতিককে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎​গ্রেফতারকৃত আসামি মো. আতিকুল্যা আতিক জেলার সদর উপজেলার সুধারাম থানার নোয়াখালী পৌর ৯নং ওয়ার্ডের জালিয়াল এলাকার মৃত সামসুদ্দিন ও মৃত সালেহা খাতুন দম্পতির ছেলে।
‎​

‎নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।