হালুয়াঘাটে বিভিন্ন সামাজিক ও শিক্ষাবিষয়ক সমস্যা নিয়ে ইস্যুভিত্তিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চরবাঙ্গালিয়া নাইট মনীন্দ্র রেমা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ, ইয়ুথ গ্রুপ ও গার্লস গ্রুপের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে সহযোগিতা করে স্বাবলম্বী উন্নয়ন সমিতি এবং গণসাক্ষরতা অভিযান।

বৈঠকে স্থানীয় বিভিন্ন সমস্যা, শিক্ষা উন্নয়ন, শিশু ও কিশোর-কিশোরীদের অধিকার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটির অংশগ্রহণমূলক উদ্যোগ জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চরবাঙ্গালিয়া নাইট মনীন্দ্র রেমা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আবুল কাশেম শেখ, শিক্ষক-শিক্ষিকা,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রী বৃন্দ।

আয়োজকরা জানান, এ ধরনের ইস্যুভিত্তিক উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয় জনগণের মতামত সংগ্রহ, সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।