ফেনীর ছাগলনাইয়া পৌর এলাকার বাঁশপাড়া থেকে ডাকাতি, চুরি, নারী নির্যাতন, মাদক ও মারামারিসহ ৮ মামলার আসামি মো. ইমন ওরফে ডিপজল (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পালানোর সময় তিনি একটি পুকুরে ঝাঁপ দিলেও সেখান থেকে উদ্ধার করে গ্রেফতার করা হয়।

সে উপজেলার মাটিয়াগোদা গ্রামের আবিদ আলীর ছেলে।

পুলিশ জানায়, ইমনের বিরুদ্ধে মোট ৮টি মামলা বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের বলেন, দীর্ঘদিনের অভিযুক্ত ইমন গ্রেফতার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।