ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের অভিযানে অনলাইন জুয়ার (বেটিং) আসর থেকে ৮ জুয়ারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের নিউ মার্কেট সংলগ্ন ‘শফিক প্ল¬াজা’য় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭টি এন্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৬০ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা শহরের পূর্ব পাইকপাড়ার মৃত জগদীস দেবনাথের ছেলে সুজন দেবনাথ-(৪৮), কান্দিপাড়ার শাহজাহান ভূইয়ার ছেলে সালমান ভূঁইয়া-(২৫), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে মোঃ আকরাম হোসেন-(৩৯) ও মৃত আফরোজ মিয়ার ছেলে মোঃ কায়েস মিয়া -(৪২), গোকর্ণঘাটের মদন কর্মকারের ছেলে ঝন্টু কর্মকার-(৩৪), কাজীপাড়ার মৃত ইদন মিয়ার ছেলে মো. আলামিন-(৪৫), জেলার নাসিরনগর উপজেলার নরহা গ্রামের আলমগীর চৌধুরীর ছেলে শাহাদাত হোসেন চৌধুরী-(৩৮) এবং কসবা উপজেলার শ্যামবাড়ির মৃত খায়রুল বাসারের ছেলে মো. জহর- (২৫)।
এ ব্যাপারে র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইনে বেটিং সাইটের মাধ্যমে জুয়া পরিচালনা করে আসছিল। তাদেও বিরুদ্ধে ৮ জনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।