হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে বন্যাদুর্গতদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে ঢাকা- উত্তরাস্থ সিলেট বিভাগীয় সমিতি।

আজ দুপুরে স্থানীয় শাহজালাল উচ্চ বিদ্যালয়ে শতাধিক পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চু, বিশেষ অতিথি সমিতির সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ ও এপিপি এডভোকেট মইনুল হাসান দুলাল।

শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল হাসানের সভাপতিত্বে ও শিক্ষক শহিদুল ইসলামের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
সমাজকর্মী শামসুল আলম, ইউপি সদস্য সাহেব আলী, মোঃ নরুল ইসলাম, মোঃ সেলিম মিয়া, ডাঃ শাহিন মিয়া, মোঃ জসিম মিয়া।

বক্তারা বলেন, সমিতি দীর্ঘদিন ধরে সিলেট বিভাগের বিভিন্ন দুর্যোগ ও সংকটময় সময়ে মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও সিলেট বিভাগের যেকোনো দুর্যোগ, সমস্যা ও সম্ভাবনায় এই সংগঠন সিলেটবাসীর পাশে থেকে আন্তরিকভাবে কাজ করে যাবেন। এ সময় তারা সমিতির সভাপতি মাসুম চৌধুরী ও সাধারণ সম্পাদক কবীর আহমেদ চৌধুরীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।