ময়মনসিংহের হালুয়াঘাট সদর ও নাগলা বাজার এলাকায় বালু পরিবহন সংক্রান্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজি।

বুধবার গভীররাতে অভিযানকালে ১০টি বালুবাহী ট্রাক আটক করে বালুর বৈধতা-সংক্রান্ত কাগজপত্র, চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। যাচাইয়ে দেখা যায়, বালু ইজারার মাধ্যমে বৈধভাবে পরিবহন করা হচ্ছিল।

তবে চালকদের কাছে ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, অতিরিক্ত (ওভারলোড) বালু পরিবহন এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন বিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি বলেন,এসব অনিয়মের প্রেক্ষিতে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড প্রদান করা হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।