ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সম্মেলন শেষে তিনটি সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় নেতারা।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহ নগরের ঢাকা বাইপাস মোড় এলাকার আল-কারীমুল কমপ্লেক্স মসজিদ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ময়মনসিংহ মহানগর শাখার সহ-সভাপতি মুফতি ইয়াকুব সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব শাহ ইফত্তেখার তারিক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মো. আলমগীর হোসেন তালুকদার।
এ ছাড়া বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি আলহাজ হাদিউল ইসলাম, দক্ষিণ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর এবং মহানগর শাখার সেক্রেটারি মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতারা।
নতুন কমিটি
সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে নিম্নোক্ত কমিটি ঘোষণা করা হয়—
ময়মনসিংহ উত্তর জেলা
সভাপতি: মুফতি গোলাম মাওলা ভূঁইয়া
সেক্রেটারি: আজিজুল হক আজাদী
ময়মনসিংহ দক্ষিণ জেলা
সভাপতি: মুফতি ইয়াকুব সাঈদ
সেক্রেটারি: মাওলানা ফজলুল করিম
ময়মনসিংহ মহানগর
সভাপতি: আলহাজ হাদিউল ইসলাম
সেক্রেটারি: আলহাজ আনোয়ার হোসেন
পরে প্রধান অতিথি নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান।
সম্মেলনটি সঞ্চালনা করেন ময়মনসিংহ মহানগর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল।
কেন্দ্রীয় নেতাদের বক্তব্য
সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আদর্শভিত্তিক রাজনীতিকে শক্তিশালী করতে নতুন নেতৃত্বকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা এবং মহানগর শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী সম্মেলনে অংশ নেন।