ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় সংসদের বানিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম ও সহকারী অধ্যাপক সৈয়দা মারজিয়া শবনমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি এ.বি.এম. মোমিনুলহক, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, উপাধ্যক্ষ মিজানুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সদস্য মাজেদুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে অনুভ‚তি ব্যক্ত করেন দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুসকান ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েদের উচ্চ শিক্ষার হার বাড়াতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে একটা সুযোগ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া একটি রক্ষণশীল এলাকা। এখানকার বাবা-মায়েরাও চায় না তাদের মেয়েরা ঢাকায় গিয়ে পড়াশুনা করুক। কারণ একদিকে রক্ষণশীলতা আবার অন্যদিকে ব্যয়েরও একটা ব্যাপার থাকে। আমার মনে হয় এই মহিলা কলেজেই যদি অনার্সের সাবজেক্টগুলো বাড়ানো যায় ও মাস্টার্সের ব্যবস্থা করা যায় তাহেল ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েদের জন্য উচ্চ শিক্ষার একটি বিরাট সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত¡াবধানে প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়েছে।

অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, কলেজের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

###
ছবি সংযুক্তঃ-