‎​নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি জিআর পরোয়ানাসহ জাকির হোসেন দুলাল (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

‎​রোববার (২৭ জুলাই) রাতে সুধারাম মডেল থানার সোনাপুর পোস্ট অফিসের পূর্ব পাশ থেকে তাকে আটক করা হয়।

‎গ্রেফতারকৃত জাকির হোসেন দুলাল নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের সোনাপুর এলাকার মৃত নুর আহাম্মদ হেঞ্জুর ছেলে।

‎​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। তার বিরুদ্ধে দুটি জিআরও পরোয়ানা রয়েছে।

‎নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ​আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, ‎এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।