‎নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একটি একনলা এলজি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।

‎​সোমবার (২৭ জুলাই) রাত পোনে ৪ টায় সোনাইমুড়ী থানার এসআই দীন মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ সোনাইমুড়ী থানার এফআইআর নং-৩২  পেনাল কোড এবং ৩/৪ এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট মামলার আসামি গ্রেফতারের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করেন।

‎​অভিযানকালে সোনাইমুড়ী থানাধীন ৯নং দেওটি ইউনিয়নের পালপাড়া হাজীবাড়ি এলাকায় মামলার পলাতক আসামি মাইন উদ্দিন মামুন এর বাড়ির উত্তর পাশে অবস্থিত একটি ভাঙা লাকড়ির ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও কার্তুজটি জব্দ করা হয়।

‎নোয়ালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান,
‎​উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের উৎস এবং এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।